মোহাম্মদ ইকবাল হোসেন
অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলায় চারটি ভেন্যুতে ১৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে। ১৮ মার্চ বুধবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব বদরুল হাসান লিটন (যুগ্মসচিব), জনাব মোহাম্মদ সাইফুল হাসান (যুগ্মসচিব), চেয়ারম্যান এডভোকেট আ.হ.ম. তাইফুর আলম, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান নাসিম, উভয় উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জনাব আব্দুর, জনাব কামাল হোসেন, এডভোকেট এরশাদ, জনাব মাসুম, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব বাসির, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জনাব বশির, সহযোগী অধ্যাপক জনাব শাকিল, জনাব আবু কাউসারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম ভেন্যু ছিল এমপি বাড়ি, গোপিনাথপুর, পীরযাত্রাপুর, বুড়িচং। সকাল ৯টায় জনাব মোহাম্মদ সাইফুল হাসান (যুগ্মসচিব ও উপদেষ্টা) উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন এডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। জনাব কামরুল হাসান, জনাব আব্দুর রাহিম, কামাল হোসেন, এডভোকেট এরশাদ, জনাব মাসুম, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব বাসির, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জনাব বশির, সহযোগী অধ্যাপক জনাব শাকিল, জনাব আবু কাউসারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দ্বিতীয় ভেন্যু ছিল বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ। সকাল ১০টায় জনাব বদরুল হাসান লিটন (যুগ্মসচিব) ও জনাব মোহাম্মদ সাইফুল হাসান (যুগ্মসচিব ও উপদেষ্টা) উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন এডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। জনাব কামরুল হাসান, জনাব আব্দুর রাহিম, এডভোকেট এরশাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব বাসির, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জনাব বশির, সহযোগী অধ্যাপক জনাব শাকিল, জনাব আবু কাউসারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তৃতীয় ভেন্যু ছিল মোশাররফ হোসেন খান কলেজ, ব্রাক্ষণপাড়া। সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ সদস্য ও প্রধান উপদেষ্টা হাজী জসিম উদ্দিন উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন এডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বদরুল হাসান লিটন (যুগ্মসচিব), উপজেলা নির্বাহী অফিসার মাহ্মুদা জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক লাবলু। এখানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চতুর্থ ভেন্যু ছিল নিমসার জনাব আলী কলেজ, মোকাম, বুড়িচং। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সাবেক চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল হাসান (যুগ্মসচিব), এডভোকেট শরিফ, জনাব নুর আহমেদ, জনাব জিল্লুর রহমান ও এডভোকেট জহিরসহ ইউনুস ফাউন্ডেশন, নুরের আলো ফাউন্ডেশন এবং জয়নাল আবেদিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এখানে প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন, অধ্যাপক মোঃ ইউনুস পরিবার, আমেরিকার মিশিগান স্টেট কমিউনিটি, কর্ণফুলী শিপ বিল্ডার্স, হ্যাভেন্স লাইট লিমিটেড, পারটেক্স গ্রুপ, নুরের আলো ফাউন্ডেশন, জয়নাল আবেদিন ফাউন্ডেশনসহ অন্যান্য দানশীল ব্যক্তিদের অর্থায়নে এবং অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলায় মোট ১৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত