নিজস্ব প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম প্রামাণিক
আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আশুলিয়ার স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় জনপ্রিয় ও পরিচিত মুখ
মোঃ সাইদুর রহমান। তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সংগৃহীত চিত্রে দেখা যায়, ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সাইদুর রহমানের নির্বাচনী পোষ্টার ও ব্যানার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে।
তিনি ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় পরিচিতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর ইতিবাচক ভূমিকা রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।
স্থানীয়দের দাবি, বিগত দিনে সাইদুর রহমান এলাকাবাসীর যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন এবং দান-অনুদানসহ বিভিন্ন উপহারসামগ্রী ও সাহায্য পৌঁছে দিয়েছেন। সাধারণ ভোটাররা চান এমন একজন প্রতিনিধি, যিনি নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় সদা তৎপর থাকবেন।
৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে মোঃ সাইদুর রহমান তাঁর সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং আগামী নির্বাচনে সবার সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত