
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত ২৮ জানুয়ারী বুধবার বিকালে দুর্গানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরিচা গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছিলেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নিয়েছেন বলে জানিয়েছেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। এই সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ,কর্মী ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন বলে চ্যানেল এইচডি ২৪ ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিনিধি কে জানিয়েছেন। এই সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন,আগামী ১২ তারিখের নির্বাচনে এই দেশের মানুষ ব্যালেট বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত,আধুনিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ।























