বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার অভিযোগে ‘ভর্তা হোটেল’সহ দুটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুরসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত