ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা ৫০ মিনিটে কসবা থানাধীন ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
কসবা থানার এসআই (নিরস্ত্র) সাগর হালদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা তৈরি করে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (৩৬) এবং কসবা উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ঠুটা গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. বাবু (২৬)।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার বাদী: এসআই সাগর হালদার, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত