কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ সোহেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ উল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর থেকে ফতেহপুর অভিমুখী পাকা সড়কে জনৈক কারুন মিয়ার বাড়ির সামনে অভিযান চালানো হয়। সেখানে লক্ষীপুর গ্রামের বাসিন্দা সোহেলের দখল ও হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত