০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কসবা–আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 33

নিজস্ব প্রতিনিধি, কসবা ব্রাহ্মণবাড়িয়া  পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা–আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়ার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহম্মেদ ভূইয়া বলেন, তিনি অতীতের মতো এখনও কসবা–আখাউড়ার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরও বলেন, কসবা–আখাউড়ার উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা বেলাল উদ্দিন তুহিন, ইঞ্জিনিয়ার মুসলেমউদ্দীন, আবদু মিয়া, অ্যাডভোকেট ফখরুদ্দিন খান, শরিফুল হক স্বপন, মহিলা নেত্রী ইসমতারা, আয়ূম খানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কসবা–আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬