০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা

  • প্রকাশের সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • 58

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কসবা প্রেসক্লাব ও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে কসবায় চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা, জনগণের প্রত্যাশা এবং সংবাদ প্রকাশে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে প্রশাসনের অংশীদার উল্লেখ করে বলেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি স্থিরচিত্র ধারণ করা হয়।

জনপ্রিয়

আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না -হাজী জসীম উদ্দীন এমপি

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা

প্রকাশের সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬