গোলাম কিবরিয়া কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ও মাদকসেবীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং জিআর পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- বাবুল হোসেন (২৯), আশরাফুল (২৮), ফারুক আহম্মেদ ওরফে রকেল ওরফে রাখাল ওরফে রকিল (৩৯), ফরিদ (৬৫), আবুল হোসেন (৪৫) ও বাবুল হোসেন (২৯)। একই অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য জালাল (৫০), ইসমাইল (২২), মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) ও মনির হোসেন (৩৮)কে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত