হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শিক্ষা, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ ও শান্তিশৃঙ্খলা রক্ষার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় খাগড়াছড়ি জেলা সদরের মারমা উন্নয়ন সংসদ সদর শাখা হলরুমে পানখাইয়া পাড়ার এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ঊ: ম্রাসা থোয়াই মারমা। অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌরসভার সাবেক কমিশনার আবুশি মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ, সাবেক জেলা পরিষদ সদস্য বাবুশি মারমা, ডাক্তার ক্যথৈই মারমা, উচিংমং মারমা, রেডামা মারমা প্রমুখ।
সভায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সহ সভাপতি সুধাঅং মারমা, ক্যজরী মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত