
ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি -২৯৮ নং আসনে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ফুটবল মার্কায় ভোট চেয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহালছড়ি উপজেলায় বাংলাদেশ মারমা সোসাইটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা উক্রাচিং মারমা নেতৃত্বে সিঙ্গিনালা বাজার এলাকায়, মনাথের বাজার ,ধনপতি পাড়া ,লেমুছড়ি পাড়াসহ বিভিন্ন এলাকায় অলিতে-গলিতে ভোট চেয়ে পথসভা করেছে।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও টাক্সফোর্সের চেয়ারম্যান থাকা কালীন থেকে বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় আলাদা সুভাগ্য পেয়ে নির্বাচনে জন্য মাঠে নামছে। সামনে নির্বাচনে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত হলে এলাকায় বাসীর উন্নয়ন করে দেখাবো আরো সাধারণ মানুষের জন্য ভাগ্য পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করবো বেকার নারী ও পুরুষের।
এই সময় উপস্থিত হিসেবে আছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাথৈইঅং মারমা, অজয় সেন ত্রিপুরা, বাংলাদেশ মারমা সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংসা মারমা( কারবারি), থৈঅংগ্য মারমা (কারবারি)মিলন মারমা, মংউচিং মারমা সমর্থকরা এলাকায় বাসীর গণমান্য উপস্থিত ছিলেন।



















