কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নে স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রায় ৮০০ নারী নেত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নকথা মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অগ্নিকন্যা রোকসানা সুখী। সভায় সভাপতিত্ব করেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন স্বপ্নকথা মহিলা সংস্থার আহ্বায়ক শিরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
এ সময় স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোলাম কিবরিয়া চ্যানেল এইচডি 24 কুমিল্লা
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত