০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থান নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে: খন্দকার আব্দুর রাকিব

  • প্রকাশের সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 46

নওগাঁ প্রতিনিধি:আল আমিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ১২নং কাসোপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাসোপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন,
“জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা হবে। নারীরা ভীতি ও হয়রানি ছাড়া স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং সমাজে তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি মাওলানা মো. ইসরাফিল আলম এবং খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিনসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২নং কাসোপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হারুন অর রশীদ এবং সঞ্চালনা করেন প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দীন।
সভা থেকে বক্তারা বলেন, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন অত্যন্ত জরুরি।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থান নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হবে: খন্দকার আব্দুর রাকিব

প্রকাশের সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬