মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
৫ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-(বাশিকপ) ২২ তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন পরিচালনা করেছেন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল,
নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। এই নির্বাচনে বিশেষ ভাবে নজর কেড়েছেন শাহজাদপুরের কৃতি সন্তান মিসেস আফসানা রহমান।
ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ীরা হলেন সভাপতি লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীন সম্পাদক দৈনিক জনতার বাংলা, সাধারণ সম্পাদক মোঃ মোসলে উদ্দিন বাচ্চু সাব এডিটর দৈনিক আলোর বার্তা,
সিনিয়র সহ সভাপতি মিসেস আফসানা রহমান সহকারী সম্পাদক দৈনিক মুক্ত খবর ,সহ-সভাপতি কাজী মোঃ আলাউদ্দিন সাব-এডিটর দৈনিক মর্নিং অবজারভার, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান সাব এডিটর দি ডেইলি স্টার,
অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম অনুসন্ধানী প্রতিবেদক দৈনিক এশিয়া বাণী, সাংগঠনিক সম্পাদক এম.এইচ. মাহফুজ স্টাফ রিপোর্টার দি ডেইলি স্টার, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান স্টাফ রিপোর্টার দৈনিক আলোর বার্তা,দপ্তর সম্পাদক মোঃ বাবলুর রহমান নির্বাহী সম্পাদক দৈনিক আজকের সত্যের
আলো,সমাজকল্যাণ, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোছাঃ নুরুন্নাহার রীতা সম্পাদক ও প্রকাশক দৈনিক নব জীবন এবং নির্বাহী সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আকন্দ মফস্বল সম্পাদক দৈনিক নবজীবন। নির্বাচনে বিজয়ী সকলকে সামাজিক,
সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী মহল থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং ক্লাবের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক এই নির্বাচন সাংবাদিক সমাজে পেশাগত স্বচ্ছতা ও শক্তিশালী নেতৃত্ব গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি মিসেস আফসানা রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃতি সন্তান।
তিনি ঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত মাসুদুর রহমান সরকারের সহধর্মিনী।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত