
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় মাদরাসা ক্যাম্পাসে অধ্যক্ষ আবু আহমাদ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্ব ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দারুসসালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালানা কমিটির চেয়ারম্যান আবু আব্দিল্লাহ মুহাম্মদ রুহুল আমিন ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার মোঃ তফাজ্জল হোসেন সেলিম, পরিচালক ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মাওলানা মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন, মাওলানা আবদুর রশিদ, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সোহাগ মিয়া, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা মোঃ মেহেদী হাসান, মোসাঃ খাদিজা আক্তার, হোসনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষ- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন























