মো মাহবুব হোসেন মেজর দিনাজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে রোজ বুধবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ইমিগ্রেশন চেকপোস্টে আগত যাত্রীদের সঙ্গে সুবিধা এবং অসুবিধা কথা বলেন তাদের যাতায়াতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। অসুস্থ ও বয়স্ক যাত্রীদের যাতায়াতে সুবিধার্থে তিনি ইমিগ্রেশন চেকপোস্টে একটি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন, সময় আরো উপস্থিত ছিলেন ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত সাব- ইন্সপেক্টর সুযোগ্য এবং সৎ পুলিশ অফিসার মোঃ জাকারিয়া সহ সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করে থাকেন। পরিদর্শনকালে কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করে দিনাজপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত