আল আমিন নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের পূর্ব পাশে খাড়ির ধারে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে খাড়ির ধারে ধানক্ষেতের মধ্যে কাদামাটিতে পড়ে থাকা একটি লাশ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পোরশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লাশটি একজন পুরুষ ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত