মৃত রিয়া মনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের রনির মেয়ে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
জানা যায়, গত ২৯ মার্চ রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালু আবুল কালামের ছেলের বিবাহ অনুষ্ঠানের আয়োজনে আসে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টার দিকে রিয়া তার বাবাসহ আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহসান হাবিব পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মান্দা থানার তদন্তকারী অফিসার এসআই জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত