
এমরান হোসেন সোহাগ নোয়াখালী
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ (খোকন পাটোয়ারী) নোয়াখালী জেলার ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ নির্বাচিত হয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও কর্মক্ষেত্রে সফলতার জন্য তিনি নোয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।
শুধু জরিপেই নয় ইউনিয়ন বাসির সকল বিপদ আপদ, প্রাকৃতিক দুর্যোগ সহ সকল প্রকার বিপর্যয়ের সময় তিনি ঢাল হয়ে ইউনিয়নের বাসির পাশে দাঁড়িয়েছেন, এবং নিজ স্থান থেকে অর্থ শ্রম ও বুদ্ধি দিয়ে সাহায্য করার চেষ্টা করে গিয়েছেন,
এবং এলাকাবাসী হতে আরো জানা যায় বিচার সালিশে কারো পক্ষপাতিত্ব করতেন না এবং টাকা ছাড়াই শালিশ বিচার করতেন, চেয়ারম্যান আবদুল্লাহ খোকন এর থেকে তার এই সাফল্যর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই এ সফলতা একা আমার নয় সমগ্র ইউনিয়ন বাসীর, তাদের ভোটে আমি জয়যুক্ত হয়েছি
এবং আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে সব সময় পালন করার চেষ্টা করেছি, আমি আশাবাদী এলাকাবাসী সব সময় আমার পাশে থাকলে আমি এলাকার উন্নয়ন মূলক কাজ করে যেতে পারবো।




















