
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শংকুচাইল এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত বক্তারা বিএনপি প্রার্থী জসিম উদ্দিন জসিমের উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকার তুলে ধরে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।



















