বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৪ মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, গত বুধবার রাতে উপজেলার ছিনাইয়া গ্রামে মাদক সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পৃথকভাবে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মীরপুর এলাকার মো. রেনু মিয়ার ছেলে মো. রুবেল (৩০), তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড; ছোট হরিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে স্বপন মিয়া (৪২), তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা; ছিনাইয়া এলাকার আসাদুজ্জামান আক্তারের ছেলে মো. জীবন (২০), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা; এবং গদানগর এলাকার মো. নূরুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন অপু (২৯), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তদের পুলিশ প্রহরায় কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, “আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত