১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে ড. মোবারক হোসাইনের মতবিনিময়

  • প্রকাশের সময় : ১১:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 62

কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়া উপজেলায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময়কালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
ড. মোবারক হোসাইন তার বক্তব্যে বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিকে ধারণ করেই একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আমীর মো. রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার শাহজালাল, কুমিল্লা মহানগরের শুরা ও কর্মপরিষদ সদস্য লুতফুর রহমান খান মাসুম, মাধবপুর ইউনিয়নের আমীর আমানত উল্লাহ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এলাকার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার

ব্রাহ্মণপাড়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে ড. মোবারক হোসাইনের মতবিনিময়

প্রকাশের সময় : ১১:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬