১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মানুষ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছেন শিক্ষক সেলিম রেজা সৌরভ

  • প্রকাশের সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 81

আবু ছালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ। তিনি কুমিল্লার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজের অধ্যক্ষ  কলেজটি কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার এলাকায় অবস্থিত।
সচরাচর কুমিল্লা সদর কিংবা শহরাঞ্চলের শিক্ষার্থীরা বুড়িচং গিয়ে পড়ালেখা করবে এমন নজির হয়তো কুমিল্লার ইতিহাসে খুব একটা দেখা যায়নি। কিন্তু অতীতের সেই ধারণা ও রীতিকে একজন মানুষ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছেন। তিনি হলেন আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক সেলিম রেজা সৌরভ।
তার দক্ষ নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দূরদর্শী চিন্তার কারণে গত এক যুগেরও বেশি সময় ধরে অজপাড়া গাঁয়ের সোনার বাংলা কলেজ আজ শিক্ষার্থীদের প্রথম পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজকে তিনি আজ কুমিল্লার শিক্ষাঙ্গনে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
সেলিম রেজা সৌরভ শুধু একজন শিক্ষক বা একজন অধ্যক্ষ নন। তিনি একজন প্রকৃত শিক্ষা নেতা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
তিনি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ। শত তর্ক বিতর্ক থাকলেও সত্য হলো তিনি শতভাগ মুক্তিযুদ্ধের পক্ষের একজন দৃঢ় অবস্থানকারী মানুষ। আদর্শ, দেশপ্রেম ও মূল্যবোধের প্রশ্নে তিনি আপসহীন।
তিনি আমার শিক্ষক। তিনি আমার গুরু। একজন শিক্ষার্থীর জীবনে যেমন একজন আলোকবর্তিকার প্রয়োজন হয় তিনি তেমনই একজন পথপ্রদর্শক। তার শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা জীবন গড়ার শিক্ষা।
ভবিষ্যতে আওয়ামী লীগ যদি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভের মতো যোগ্য, সৎ ও নিবেদিতপ্রাণ মানুষদের সঠিকভাবে মূল্যায়ন ও ব্যবহার করতে পারে তাহলে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করা অবশ্যই সম্ভব।
দেশের এই চরম সংকটময় সময়েও তিনি শিক্ষার্থীদের নয়নের মণি হয়ে টিকে আছেন। শিক্ষার্থীরা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং আপন করে রাখে। শিক্ষক হিসেবে এই ভালোবাসাই তার সবচেয়ে বড় অর্জন।
সেলিম রেজা সৌরভ স্যারের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা সবসময়। অজপাড়া গাঁয়ের একটি কলেজকে তিনি রূপান্তরিত করছেন স্বপ্নের কলেজে।ধন্যবাদ স্যার।
উই আর রিয়ালি প্রাউড অফ ইউ

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানুষ সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছেন শিক্ষক সেলিম রেজা সৌরভ

প্রকাশের সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬