১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • 88

নওগাঁ প্রতিনিধি আল আমিন নওগাঁর মান্দা উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (__) সকাল ১১টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে এ সভা আয়োজন করা হয়।
মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে। তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে মহিলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
এছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, সিনিয়র সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সি, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম।
বক্তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মহিলা দলের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মী সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬