০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ, সমর্থকদের আনন্দ উল্লাস

  • প্রকাশের সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 79

স্টাফ রিপোর্টার: শামিম আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রার্থী মুশফিকুর রহমান। তার মনোনয়নের বৈধতা নিয়ে গণধিকার পরিষদের প্রার্থী জহিরুল হক চৌধুরী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে আপিল করেন।
এরপর ১৮ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনাররা শুনানি শেষে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং তাকে প্রার্থী হিসেবে বহাল রাখেন।
মনোনয়ন বৈধ হওয়ার খবরটি কসবা ও আখাউড়ার সাধারণ জনগণ এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দে সৃষ্টি করেছে। পুরো দিনটি তারা দুশ্চিন্তায় কাটিয়েছিলেন, তবে ফলাফল জানার পর আনন্দে উল্লাসে মেতে উঠেন। বিভিন্ন এলাকায় সমর্থকরা এই উপলক্ষে আনন্দ উদযাপন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
নির্বাচনী মহলে এখন কসবা-আখাউড়া আসনটি অন্যতম সুকৌশলপূর্ণ ও উত্তেজনাপূর্ণ আসন হিসেবে নজরকাড়া হয়েছে। মুশফিকুর রহমানের বৈধ প্রার্থী হওয়ার ঘোষণার ফলে আসনের রাজনৈতিক প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়ে উঠেছে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ, সমর্থকদের আনন্দ উল্লাস

প্রকাশের সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬