মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনের ৫ নম্বর মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুজা ও কালিয়াকৈড় এলাকায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলী। সভায় বক্তব্য দিতে গিয়ে এম আকবর আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন,ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে উল্লাপাড়ার যোগাযোগব্যবস্থা, শিক্…
মোসলিম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ: শাহজাদপুরে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সিরাজগঞ্জের শাহজাদপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই গণভোট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিলো।
ক্যাম্পেইনে বক্তব্য রেখেছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা চৌধুরী,এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার,এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শাহজাদপুরের শাপলা প্রতীকের এমপি প্রার্থী এস এম সাঈফ মুস্তাফিজ এবং জামায়াতে ইসলামীর শাহজাদপুর শাখার আমীর অধ্যাপক মিজানুর রহমান। এছাড়াও ঐক্যদলীয় জোটের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানের সর্বশেষ বক্তব্য রেখেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত