০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • প্রকাশের সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • 37

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৭ মার্চ,বেলা ১১.০০ টায় শুরু হয়ে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ ইউনিটে মোট ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৮৪.৮৮%।এর আগে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম.হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপ-কমিটি সমূহের সদস্যবৃন্দ,স্থানীয় প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,হাইওয়ে পুলিশ,গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃ পক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ভর্তি পরীক্ষা শেষে এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর,মাননীয় ট্রেজারার,শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী,ভর্তি পরীক্ষার উপ-কমিটির সদস্যবৃন্দ,স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ,গোয়েন্দা সংস্থা,ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ,স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষ এবং শাহজাদপুর-বাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের এই সহযোগিতা পরবর্তী পরীক্ষাগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০ টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এরপর যথাক্রমে ০৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় তেলের বাজারে অরাজকতা: বড়ধুশিয়ায় ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে অকটেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রকাশের সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬