১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাজশাহীতে ছড়ার উৎসবে ২২ গুণিজনকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৪:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 68

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতি চর্চার উৎসব অনুষ্ঠিত হয়েছিলো। এই উৎসবে সাহিত্য, গবেষণা, সংগীত,নাট্য,সমাজসেবা,চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের জন্য ২২ গুণিজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) দুপুরে নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থ দুটির পাঠ উন্মোচন করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ইব্রাহিম আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন-রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেছিলেন রাজশাহী ছড়া সংসদের সভাপতি নূরউল ইসলাম। তিনি বলেছেন,ছড়া উৎসবের মাধ্যমে নতুন লেখক ও পাঠক তৈরি করা হচ্ছে। একই সঙ্গে যাঁরা দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মান জানানো হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ,গভ.নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথা সাহিত্যিক জুয়েল কিবরিয়া,শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী। হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ নিয়ে আলোচনা করেছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা। আর ‘রঙ মাখা শব্দের ঢেউ’ নিয়ে আলোচনা করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.শহীদ সারওয়ার আলো। অনুষ্ঠানে কবিতায় বিশেষ অবদানের জন্য কবি শামীমা নাইস, কবি মুসতাহসিনা তামান্না মুক্তা,কবি সেলিনা পারভীন রুমা ও ড.শহীদ সারওয়ার আলোকে সংবর্ধনা জানানো হয়েছিলো। ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ছড়াকার আশরাফুল হক পলাশ। এছাড়া নজরুল গবেষণায় সানারুল ইসলাম বাহার, সংগীতে তুষার মাহমুদ ও মোঃ আব্দুস সালাম খান; সমাজকর্মে মোহসিন আলী ও হামিমা উম্মে মোরশেদা;পাঠাগার আন্দোলনে বইবন্ধু আমিনুল হক রিন্টু, পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় পারভেজ বাবুল, সাহিত্য ও সম্পাদনায় নাসরীন রহমান,সুলতানা রিজিয়া ও রেবেকা আসাদ; চিকিৎসা সেবায় ফজলুল কবির পাভেল, নারী উদ্যোক্তায় হুমায়রা রহমান মাসুমা, নাট্যশিল্পে হৃদয় রনি,উপস্থাপনায় রজব আলী এবং সাহিত্য সংগঠনে নীরু নীলিমায় ও আলমগীর কবির হৃদয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ছড়ার উৎসবে ২২ গুণিজনকে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৪:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬