মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে-৬৫,সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) একাংশ আসনে ধানের শীষের প্রার্থী এম আকবর আলী কে তথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমসাময়িক বিষয়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সিমকী ইমাম খান। এই সময়ে তিনি তার নিজের আসন তথা (উল্লাপাড়া-সলঙ্গা) একাংশ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী পক্ষে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন সকলের কাছে। এই সময়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেছেন,এই আসনে আমি নিজেও একজন বিএনপির পরীক্ষিত এবং ত্যাগী নেত্রী। এই আসনে আমি নিজে ও একজন সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম। কিন্তু আমার দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আসনে এম আকবর আলী সাহেব কে মনোনয়ন দিয়েছেন। আমি ধানের শীষের পক্ষে আছি,তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আছি,এই আসনে ধানের শীষের কান্ডারী এম আকবর আলীর পক্ষে আছি। ইনশাল্লাহ সামনেও থাকবো। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন,এম আকবর আলী সাহেব কে ভোট দিবেন। এই সময়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খান কে প্রশ্ন করা হলে তিনি চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে বলেছেন,রাত্র পৌহালে ভোট। আমরা একটি অবাদ সুষ্ট সুন্দর নির্বাচন উপহার দিতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিবেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত