মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাট,তিল ও আউশ ধানের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা - কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। কৃষি কার্যলয়ের সূত্রে জানা যায়,এই কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারাগনেরা চ্যানেল এইচডি ২৪ ও দৈনিক স্বদেশ বিচিত্র পত্রিকার প্রতিনিধি কে জানিয়েছেন,এই ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদে উৎসাহ জোগাবে। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,উপজেলার স্থানীয় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত