এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মো. রোমান মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থানাধীন চাঁদের হাসি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রোমান মিয়া এনআই অ্যাক্টের ১৩৮ ধারার বিজ্ঞ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে দায়রা মামলা নং-৩৪২/২৫ এবং সিআর মামলা নং-৭০১/২৪ (হবিগঞ্জ) রয়েছে। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা মামলায় আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।দায়রা মামলা নং-৩৪২/২৫ ও সিআর মামলা নং-৭০১/২৪ (হবিগঞ্জ)।
দণ্ডিত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত