
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বিএমটি) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। গত ২৮ জানুয়ারী বুধবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনো) ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাবা মিসেস মাসফিকা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুস ছালাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মাঠে ছোট ও বড়দের ১’শ, ২’শ ও ৪’শ মিটার দৌড়,বস্তা দৌড়, কলস মাথায় দৌড় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। বিকেলে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।


















