
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জের শাহজাদপুরে শতার্ব্দীর প্রাচীন বিদ্যাপীঠ শাহজাদপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছিলো। সোমবার ২৬ জানুয়ারী সকালে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাসফিকা হোসেন। অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শামিমা নাহারের সভাপতিত্বে ও শিক্ষার্থী রাজিয়া সুলতানা শৈলী এবং ওবায়দা খানমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুস ছালাম,এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন,আমন্ত্রিত অতিথি সমাজ সেবক মোঃ মনোয়ারুল ইসলাম বাবুল,অত্র বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম,অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক শশাংক শেখর বসাক,আমন্ত্রিত অতিথি ঘোরশাল সাহিত্যিক বরকতুল্লাহ কলেজের অধ্যক্ষ তাহসিন হোসেন,জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজ, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী,শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক এস এম আমানুল্লা কায়সার,বিদ্যালয়ের শিক্ষার্থী শৈলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মানপত্রপাঠ করা হয়েছিলো। এই অনুষ্ঠানের দ্বিতীয় অর্ধের পর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছিলো। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আব্দুল হাই। পরিশেষে সকলের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল কামনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সভাপতি মহোদয় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেছেন।


















