০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হিসেবে আলোচনায় এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

  • প্রকাশের সময় : ০১:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 35

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎ভূমিধস বিজয়ের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে সাজিয়েছেন মন্ত্রীসভা।

দেশ চালাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে। তারেক রহমান এবার নজর দিয়েছেন সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন নিয়ে। কারন জাতীয় সংসদের প্রথম অধিবেশন হচ্ছে আগামী ১২ মার্চ। তাই সংরক্ষিত নারী প্রার্থীদের নিয়ে কাজ করেছেন বলে জানা গেছে।

সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপি হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা ও মাঠে নেমেছেন। দলের শীর্ষনেতাদের সাথে দেখা করেছেন। দিচ্ছেন রাজনৈতিক জীবন বিত্তান্ত। তুলে ধরেছেন বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ডের ইতিহাস।

এর মধ্যে পাবনা জেলা থেকে সংরক্ষিত আসনের এমপি প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রচার প্রচারণা চালাচ্ছেন। ছাত্রদল থেকে উঠে আসা আরিফা সুলতানা রুমা ওয়ান ইলেভেন থেকে রাজনীতিতে সক্রিয় রয়েছেন । শেখ হাসিনা সরকারের দেওয়া একাধিক মামলার আসামি রুমা ২০১৮ সালে কারাভোগ করেন।

তিনি রিমান্ডে ডিবি কার্যালয়ে ছিলেন ৮ দিন।

বিএনপির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ইডেন কলেজ শাখার দুই বার সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য (টুকু-আলীম),কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (জুয়েল-হাবিব কমিটি) এরপর সহ-সাধারন সম্পাদক (রাজীব-আকরাম কমিটি)। এরপর পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য হন (সালাম-মজনু)।

পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটিতে (মজনু-রবিন) আবার ও সদস্য হন। ওয়ান ইলেভেন থেকে মাঠে থাকা আরিফা সুলতানা রুমা দলের দূর দিনে সরব ছিলেন। কেন্দ্র ঘোষিত সব ধরনের আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর দ্বারা বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। তবু ও থেমে থাকেননি।

হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সব সময় ছিলেন সামনের সারিতে। সংরক্ষিত মহিলা আসনে তিনি আলোচনায় এগিয়ে এই বিষয়ে জানতে চাইলে সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে বলেছেন,ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দূর দিনে নানা মেরুকরন হয়েছে।

কিন্তু আমার ঠিকানা ছিলো বিএনপি ও জিয়া পরিবার। দলের জন্য কখনো কোথাও আপোস করিনি।

নারী জাগরনের অগ্রগদূত সাবেক সফল চেয়ারম্যান খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি। পরে নব-নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও আন্দোলন সংগ্রাম করেছি। তাই সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন আশা করি। আমার বিশ্বাস দল আমাকে চূড়ান্ত প্রাথী হিসেবে মনোনীত করবেন।

জনপ্রিয়

আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না -হাজী জসীম উদ্দীন এমপি

সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হিসেবে আলোচনায় এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

প্রকাশের সময় : ০১:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬