০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিংড়ায় কৃষকের ৫০ হাজার টাকার সরিষা নষ্ট, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 109

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি   জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে এক কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুল মোতালেব উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

প্রতিবাদে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত কৃষকের জমিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফসলের ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন বলেন,২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামের নজরপুর মৌজায় ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা-খারিজ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। পরবর্তীতে আদালত আমার পক্ষে রায় দেন এবং মামলা খারিজ হয়। চলতি মৌসুমে ওই জমিতে সরিষার আবাদ করি। দুই-এক দিনের মধ্যে পাকা সরিষা ঘরে তোলার কথা ছিল। কিন্তু ঘটনার দিন সকালে প্রতিপক্ষ রফিকুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে এসে জোরপূর্বক সরিষা কেটে নিয়ে যায়। আমার কাছে জমির দলিল ও আদালতের রায়ের কাগজপত্র রয়েছে। আমি ন্যায় বিচার চাই।মানববন্ধনে আরও বক্তব্য দেন বিলদহর গ্রামের আব্দুল মতিন, গুটিয়া মহিষমারী গ্রামের আক্কাস আলী ও কামাল পাশা প্রমুখ।

এ বিষয়ে সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নূর জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় কৃষকের ৫০ হাজার টাকার সরিষা নষ্ট, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬