১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিংড়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 130

মোঃ ইব্রাহিম আলী সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় চুরি ও ডাকাতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।
সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ, ইটালি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মোল্লা মোঃ এমরান আলী রানা, সাইফুল ইসলাম, সৌরভ সোহরাব, খলিল মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশের সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬