১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছিলো পিঠা উৎসব – ২০২৬

  • প্রকাশের সময় : ০১:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 91

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি আকবর আলী কলেজ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছিলো মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ “এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই”- এই স্লোগানকে সামনে রেখে সরকারি আকবর আলী কলেজ মাঠে প্রতি বছরের ন্যায় এই বছরে ও বৃহৎ পরিসরে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিলো। নান্দনিকভাবে সাজানো স্টলগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়েছিলো। উৎসবে সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ নুরুল আলম সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসান সহ শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করেছেন। পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। তারা এই আনন্দঘন পরিবেশে দেশীয় পিঠার স্বাদ উপভোগ করেছেন। এই সময়ে অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোছাঃ আয়েশা সিদ্দিকা মিতু বলেছেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে সহায়তা করে এবং পড়াশোনার পাশাপাশি মানসিক আনন্দ জোগায় এই অনুষ্ঠানে
‎তথা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের পৃথক পৃথক ১৫ টি স্টল স্থান পেয়েছিলো। এই সকল স্টলে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী করা ৪০ রকমের দেশিয় পিঠাপুলি প্রদর্শন করা হয়েছিলো। পিঠা উৎসবের আয়োজন সম্পর্কে অত্র কলেজের
‎অধ্যক্ষ নুরুল আলম বলেছেন,বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিলো। ভবিষ্যতে ও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। পিঠা প্রতিযোগিতার বিচারক মন্ডলীর প্যানেলে উপস্থিত ছিলেন প্রফেসার মোহাম্মদ মনজুর মোরশেদ ভূঁইয়া,উপাধ্যক্ষ সরকারি আকবর আলী কলেজ, নীলুফা ইয়াসমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং তানজিলা রহমান,সিনিয়র শিক্ষক (বাংলা),হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়। বিচার বিবেচনার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছিলো। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসব এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

জনপ্রিয়

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছিলো পিঠা উৎসব – ২০২৬

প্রকাশের সময় : ০১:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬