১০:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট পদে নির্বাচিত

  • প্রকাশের সময় : ০৯:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 217

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎শনিবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সকাল থেকে চেম্বার ভবন ও আশপাশের এলাকায় ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
‎দীর্ঘদিন ধরে অনির্বাচিত কমিটির অধীনে চেম্বারের কার্যক্রম চলায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করেছিলো।

এবার গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়ায় ব্যবসায়ী মহলে বাড়তি উদ্দীপনা দেখা যায়। শহরের এসএস রোড এলাকায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। প্রচারণামূলক কার্যক্রমে ব্যস্ত ছিলেন প্রার্থীরা।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে ভোটার সংখ্যা ৪৩৮ জন। এ গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫২ জন প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার ৬৮ জন এবং ৭টি পদের বিপরীতে লড়ছেন ১১ জন প্রার্থী।

‎অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে ২ জন, সিনিয়র ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন করে এবং পরিচালক পদে ১৪টি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ জন প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন এবং পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী।

আসি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স আ্যান্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনে কে হলেন প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও পরিচালক পদে (ক্রমানুসারে) কে কত ভোট পেয়ে নির্বাচিত হলেন তা নিয়ে চলে গভীর রাত পর্যন্ত আলোচনা।

দিনভর ভোট শেষে রাত ৩টার দিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টিএ হামিদ তানহা তাদের নাম ঘোষণা করেন। তারা আগামী ২০২৬-২৭ সেশনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা যায়  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু ৩২৬ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন, একই সঙ্গে অর্ডিনারি গ্রুপে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ১৮২ ভোট পেয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-স়ভাপতি আব্দুল কাদের ১৮৫ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।

পরিচালক পদে নির্বাচিত হলেন ১৪ জন (মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন (৪৪ জন)
‎১. হাজী আব্দুস সাত্তার- ৩৫৭
‎২. একাব্বর আলী আকবর- ৩০৭
‎৩. আবু সাইদ- ২৯১
‎৪. জুড়ান সরকার- ২৯০
‎৫. তানভীর মাহমুদ পলাশ- ২৪৫
‎৬. নজরুল ইসলাম- ২১৪
‎৭. সন্তোষ কুমার কানু- ১৮৯
‎৮. আবু হানিফ- ১৮৮
‎৯. প্রদীপ কুমার রায়- ১৭১
‎১০. আবুল হাশেম আবু- ১৬৪
‎১১. শফিকুল ইসলাম জিন্নাহ- ১৫৭
‎১২. শফিকুল ইসলাম আলামিন- ১৫২
‎১৩. জুয়েল রানা- ১৪৮
‎১৪. সানজিদ হাসান সিদ্দিকী- ১৪৬
‎ফলাফল ঘোষণার পর বিজয়ী পরিচালকদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

জনপ্রিয়

স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসায় জড়িত গাঁজাসহ স্ত্রী গ্রেফতার

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট পদে নির্বাচিত

প্রকাশের সময় : ০৯:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫