
আল আমিন (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোঁচড়া পশ্চিম পাড়ায় সুইডেন প্রবাসী এমরান আলীর আহ্বানে আজ (৩০/০১/২০২৬ইং) বিকাল ৪টা ৩০ মিনিটে মহিলাদের অংশগ্রহণে এক ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মোঃ আমিনুল ইসলাম,
আমীর , বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. মাহাবুব আলম,উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,
উক্ত সভায় সভাপতিত্ব করেন মান্দার কৃতি সন্তান
সুইডেন প্রবাসী মোঃ এমরান আলী।
আলোচনায় ইসলাম ধর্মের আলোকে নারীর মর্যাদা, পর্দার গুরুত্ব, নৈতিক চরিত্র গঠন, পরিবার ও সমাজে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করলে পরিবার ও সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বর্তমান সময়ে নারীদের দ্বীনি শিক্ষা গ্রহণ ও তা বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। ইসলামী শিক্ষায় সন্তান লালন-পালনের মাধ্যমে একটি সুন্দর ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ ও ইসলাম প্রিয় নারীগণ উপস্থিত ছিলেন। শেষে দোয়ার মাধ্যমে ইসলামিক আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


















