০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সুশাসন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে মাঠে জিয়াউল হক জিতু

  • প্রকাশের সময় : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 38

ব্রাক্ষণবাড়িয়া জেলার আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক জিতুকে ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তরুণ ও উদ্যমী এ প্রার্থী সুশিক্ষা ও সুশাসন নিশ্চিত করা, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠপর্যায়ে গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী পৌরসভা নির্বাচনে এ ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থী থাকলেও জনপ্রিয় তরুণ মুখ হিসেবে জিয়াউল হক জিতুকে যোগ্য প্রার্থী মনে করছেন অনেক সাধারণ ভোটার। তাদের মতে, ৪ নং ওয়ার্ডে দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব নেতৃত্ব এখন সময়ের দাবি।
সচেতন নাগরিকদের অভিমত, তিনি কাউন্সিলর নির্বাচিত হলে শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যাশায় অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন।
তবে শেষ পর্যন্ত কাকে নির্বাচিত করবেন, সেই সিদ্ধান্ত নেবেন ভোটাররা—এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুশাসন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে মাঠে জিয়াউল হক জিতু

প্রকাশের সময় : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬