১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে খাল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 257

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জে ব্রীজের পাশে খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজের পাশে খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত কৃষক দমদমা গ্রামের মৃত সেরাজুল ইসলাম তালুকদারের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে রাতে আশেপাশে অনেক খোঁজা খুঁজির পরও তার কোনো সন্ধান পাইনি। পরের দিন সকালে অর্থাৎ ৩০ নভেম্বর স্থানীয়রা খালে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি বলেছেন।

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জে খাল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫