১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘরে আগুন লেগে ৫ গবাদিপশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

  • প্রকাশের সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 123

গোলাম কিবরিয়া বুড়িচং ব্রাহ্মণপাড়া

উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে পাঁচটি গবাদিপশু পুড়ে মারা গেছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গবাদিপশুর মালিক মেহেদী হাসান বলেন, রাতের শেষ প্রহরে গবাদিপশুর অস্বাভাবিক ডাকের শব্দ শুনে ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে।

আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গোয়াল ঘরসহ সংলগ্ন রান্নাঘর পুড়ে যায়। এতে তিনটি গরু ও দুটি ছাগল মারা গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করা আরও তিনটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যদি অসুস্থ গরুগুলো মারা যায়, ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী, আর্থিক সহায়তা এবং কম্বল প্রদান করেন। পরবর্তীতে ঘর নির্মাণে ঢেউটিনসহ আরও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের সঙ্গে এসআই সুজনের যোগসাজশের অভি’যোগ, তদন্তের দাবি

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘরে আগুন লেগে ৫ গবাদিপশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

প্রকাশের সময় : ০৪:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫