১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ

  • প্রকাশের সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 73

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে গেছে। সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আঘাত করেনি সিংহটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেছেন, আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, সিংহ এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারদিকে কর্ডন করে আছি। ভয়ের কোনো কারণ নেই।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ

প্রকাশের সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫