১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 173

মোঃ আলাউদ্দিন চট্টগ্রাম

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের হালিশহর সাগরপার সানসেট পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও বিশিষ্ট আইনবিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সম্মানিত সদস্য বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সমাজে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আলোর ছোঁয়া মানবকল্যাণ সোসাইটির চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরের প্রধান সম্পাদক সরকার জামাল।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মিজান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা।অনুষ্ঠানের সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, সদস্য মোহাম্মদ আসিফ, মুরাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫