
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ ৬ আসনে শাহজাদপুর আসন বণ্টন নিয়ে জামায়াত কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করেছে। এই খবরে আত্মহত্যার হুমকিও দিয়েছেন একজন। জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে জামায়াত ১৭৯ টি এবং এনসিপি ৩০ টি আসনে লড়বেন। এই ৩০ টির মধ্যে শাহজাদপুর আসনে এনসিপির প্রার্থী সাঈফ মোস্তাফিজের নাম শোনা যাচ্ছে। এমন খবরে গত ১৬ জানুয়ারী শুক্রবার দুপুরে শত শত জামায়াত কর্মী ও সমর্থকেরা জামায়াত মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের পক্ষে বিসিক বাসস্ট্যান্ড চত্বরে সমবেত হয়েছিলো। এই সময়ে মাওলানা অধ্যক্ষ আবু জাফর বলেছেন, এই আসনে জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভোট প্রার্থনা করেছেন,এবং নির্বাচনী প্রচার- প্রচারণা চালিয়েছেন। তিনি একজন জনপ্রিয় নেতা বলে আখ্যায়িত করেছেন। সিরাজগঞ্জ-৬ আসনে সাধারণ মানুষ জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান সাহেব কে ভালবাসেন। এনসিপির প্রার্থীকে কেউ চেনে না বলে আখ্যায়িত করেছেন। এই আসনে অন্য কেউ আসলে জনগণ তা মেনে নিবে না। এই সময়ে সিরাজগঞ্জ-৬ আসন উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। এই দিকে বাতিয়া গ্রামের মোতালিব বলেছেন,মিজান ভাইকে বাদ দিলে আমি আত্মহত্যা করব। গোটা শাহজাদপুরে জামায়াত কর্মী ও সমর্থকদের দাবি একটাই সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনটা উন্মুক্ত করা হোক। অন্যদিকে,জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা বলেছেন, জামায়াত ছাড়া অন্য কাউকে এই আসনে দিলে এই আসনটা হাতছাড়া হয়ে যাবে।























