১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে

  • প্রকাশের সময় : ১২:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 73

এ ঘটনায় কদর ভূইয়া (এইচডিআর নং–২৯৫) নামের এক ব্যক্তি কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা কদর ভূইয়ার সঙ্গে একই এলাকার শহিদ ভূইয়া, জহিরুল ইসলাম মেম্বার ও শাহ আলম ভূইয়ার দীর্ঘদিন ধরে ৮৪২ দাগের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), চট্টগ্রাম বিভাগে দায়ের করা আপিল মামলায় কদর ভূইয়ার পক্ষে আদেশ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
কদর ভূইয়ার অভিযোগ, গত ৩১ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নিজ জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে বাধা দেয়। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাঁদা দাবি করে। পাশাপাশি তাকে ও সঙ্গে থাকা সাক্ষীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ৩১ জানুয়ারি দিবাগত রাতে অভিযুক্তরা তার ফসলি জমিতে রোপণ করা সব ধানের চারা নষ্ট করে দেয়। এতে তিনি চরম ক্ষতির মুখে পড়েন এবং বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শাহ আলম ভূইয়া ও জহিরুল ইসলাম মেম্বার প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পান না। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত শাহ আলম ভূঁইয়া ও জহিরুল ইসলাম মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, শহিদ মিয়ার কাছ থেকে সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয়কৃত জমি বুঝে নিতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে

প্রকাশের সময় : ১২:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬