১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মান্দায় ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:২৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 55

নওগাঁ প্রতিনিধি আল-আমিন নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের পক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার কে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের ভিত্তিতে মান্দার উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, ধর্ম ও মতভেদ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত মান্দা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চান।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদসহ অন্যান্য অতিথিরা।
সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল হক এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইলিয়াস খান।

জনপ্রিয়

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার

মান্দায় ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:২৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬