১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক, ম্যাজিস্ট্রেটের দুই দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : ০৯:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 66

মোঃ শাহজাহান বাশার

রাজধানীর সূত্রাপুর এলাকায় ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সূত্রাপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন ভোটকেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. হাবিব। তিনি সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে বসে কয়েকজন ভোটারের হাতে নগদ টাকা তুলে দিচ্ছিলেন মো. হাবিব। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে আটক করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতা তাকে ঘিরে রেখে প্রশাসনের হাতে তুলে দেওয়ার অপেক্ষা করতে থাকে। খবর পেয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি প্রাথমিক তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে অভিযোগের সত্যতা পান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত নেতা মো. হাবিবকে তাৎক্ষণিকভাবে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এলাকাবাসীরা জানান, ভোটের ঠিক আগের দিনে প্রকাশ্য দিবালোকে টাকা দিয়ে ভোট কেনার এমন চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি জানান।

উল্লেখ্য, ঢাকা-৬ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন (ধানের শীষ) এবং জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ভোট কেনার অভিযোগে জামায়াত নেতার আটক হওয়ার ঘটনায় নির্বাচনী উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক, ম্যাজিস্ট্রেটের দুই দিনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৯:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬