
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স স্পোর্টিং ক্লাব (ESC)-এর ২০২৬ সালের কমিটি গঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স স্পোর্টিং ক্লাব (ESC)-এর চেয়ারম্যান ও মডারেটরের অনুমোদনক্রমে আগামী ০১ (এক) বছরের জন্য এই কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২০২২ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থী এমডি.হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ শিপন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাতুল হাসান। স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটি ডিভিশন স্পোর্টস কো-অর্ডিনেটর (আউটডোর গেমস) হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলাইমান সাকিব এবং স্পোর্টস কো-অর্ডিনেটর (ইনডোর গেমস) হিসেবে রয়েছেন তানিয়া খাতুন। ফিটনেস অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আবদুল্লাহ আল মোমিন, ইভেন্ট অ্যান্ড টুর্নামেন্ট প্ল্যানার কাজী রিয়াজ এবং লজিস্টিক ও ইকুইপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজিৎ পোদ্দার। মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ ডিভিশন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেক্রেটারি আনাস, পাবলিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেক্রেটারি আলো চাকমা, ফটোগ্রাফি অ্যান্ড অডিও-ভিজ্যুয়াল এডিটর তাহিদুল ইসলাম সাগর এবং ব্র্যান্ডিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অরূপ সাহা।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউসুফ আলী,মোঃ কাইসুল ইসলাম ও হুমায়ুন কবির।
নবনির্বাচিত সভাপতি আসমাউল হোসেন ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াবান্ধব, সংগঠকসুলভ ও দায়িত্বশীল নেতৃত্বের জন্য সুপরিচিত। বিভিন্ন ক্রীড়া কার্যক্রম সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক এমডি. হাসান সংগঠনের কার্যক্রম পরিচালনায় দক্ষতা, সমন্বয় ক্ষমতা এবং সক্রিয় অংশগ্রহণের জন্য পরিচিত। শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং কার্যকর সাংগঠনিক ভূমিকার কারণে তার প্রতিও শিক্ষার্থীদের আস্থা ও সমর্থন রয়েছে। নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া চর্চা সম্প্রসারণ,শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিতকরণ এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সক্রিয় ও ইতিবাচক শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
























