
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র রমজান মাসকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে লেবু, শসা,বেগুন,ডিম ও ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায়,ইফতারে বহুল ব্যবহৃত লেবু ও শসার দাম আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেগুন ও অন্যান্য সবজির দাম ও ঊর্ধ্বমুখী। ভোজ্যতেলের বাজারে ও অস্থিরতা বিরাজ করেছে। ক্রেতাদের অভিযোগ,রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে দেন। তারা বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
তবে ব্যবসায়ীরা বলেছেন,পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ সংকটকে ও তারা মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন।




















